বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত সীতাকুন্ড উপজেলা হাঁস-মুরগি খামারে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী মোজাহারুল হককে বদলি করা হয়েছে।
গত ৬ মার্চ ‘হাঁস-মুরগির সরকারি খামারে দুই কর্মচারীর স্বেচ্ছাচারিতা’ শিরোনামে খামারে বিভিন্ন অনিয়মের বিষয়ে দেশ রূপান্তরে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আতিয়ার রহমান জানান গতকাল রবিবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালক জহির উদ্দিন মিয়া স্বাক্ষরিত বদলির আদেশ সংবলিত একটি চিঠি উপজেলা হাঁস-মুরগির খামারে পৌঁছায়। মোজাহারুল হককে হাঁস-মুরগির খামার কুমিল্লায় বদলির বিষয়টি নিশ্চিত করেন ডা. আতিয়ার।