অমনি ডিজিটাল চ্যানেল ‘প্রাইমপে’র সাহায্যে ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক পরিশোধ সুবিধা চালু করেছে প্রাইম ব্যাংক। এর মাধ্যমে গ্রাহকরা এখন থেকে যেকোনো সময় ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক দিতে পারবেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস এ. মোহাইমীন বলেন, সরকারি পেমেন্ট প্রদানের এই সুবিধায় করপোরেট গ্রাহকরা উপকৃত হবেন। এই মহামারীর সময়ে তাদের সময় ও পরিশ্রমের সাশ্রয় হবে। বিজ্ঞপ্তি।