মেঘনা ব্যাংক এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সের (সেল) মধ্যে সম্প্রতি একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. আরিফুল ইসলাম চৌধুরী এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সের পরিচালক এ কে এম আব্দুল্লা চুক্তিপত্র বিনিময় করেন। আবাসন খাতের প্রতিষ্ঠান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশে ২২১টি অ্যাপার্টমেন্ট গ্রাহকদের হাতে হস্তান্তর করেছে। এই চুক্তির মাধ্যমে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স গ্রাহকদের মেঘনা ব্যাংকের গৃহঋণ নিতে উৎসাহিত করবে। বিজ্ঞপ্তি