তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকসহ স্বল্প আয়ের মানুষকে ডিজিটাল ঋণসুবিধা দিতে প্রাইম ব্যাংক ও সুইচকন্ট্যাক্ট বাংলাদেশ একটি চুক্তি করেছে।
মেটলাইফ ফাউন্ডেশন ও সুইচকন্ট্যাক্ট ‘সারথি-আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে উন্নতি’ প্রকল্পটি অর্থায়ন করেছে। এর মাধ্যমে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক ও আবাসিক সদস্যদের মূলধারার ব্যাংক সেবার আওতায় আনা এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও লেনদেন সুবিধা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, এএনএম মাহফুজ বলেন, সুইচকন্ট্যাক্টের সঙ্গে এই পার্টনারশিপের ফলে ব্যাংক খাতের বাইরে থাকা মানুষ আধুনিক ব্যাংকিং সুবিধা পাবে। এই জনগোষ্ঠী সহজে ঋণসুবিধা পাবে। ব্যাংক খাতের বাইরে থাকা সমাজের সাধারণ মানুষদের নিকট উৎকর্ষ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রাইম ব্যাংক নতুন নতুন পার্টনারশিপ করা এবং অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসা অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি