পারিবারিক নির্যাতন প্রতিরোধে রায়গঞ্জে দম্পতি মেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল রবিবার সকালে দিনব্যাপী দম্পতি মেলা হয়। পারিবারিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে যৌথভাবে এ মেলার আয়োজন করে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উইক্যান বাংলাদেশ।

মেলার শুরুতে করোনোভাইরাসের টিকা গ্রহণের রেজিস্ট্রেশন করা হয়। ধামাইনগর ইউনিয়ন নাগরিক জোটের সভাপতি সুরেন্দ্র নাথ মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন। বিশেষ অতিথি ছিলেন ধামাইনগর ইউনিয়নের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন, তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস-উজ জামান। বক্তব্য দেন, শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল করিম তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন নাগরিক জোটের সভাপতি বরুন কুমার সরকার, রায়গঞ্জ উপজেলা নাগরিক জোটের সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম, মানব চন্দ্র উরাও প্রমুখ।

দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল দম্পতিদের অভিজ্ঞতা বিনিময়, দম্পতিদের নিয়ে বিভিন্ন খেলা, পুরস্কার বিতরণ, স্টুডেন্ট ফোরাম গঠন, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।