বিচারিক আদালতে মামলার জট কমাতে দেওয়ানি আদালত ও অর্থঋণ আদালতে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিধান যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল রবিবার রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত নির্দেশনামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অধস্তন অনেক দেওয়ানি আদালত, দেওয়ানি আপিল আদালত এবং অর্থঋণ আদালত মধ্যস্থতা সংক্রান্তে দেওয়ানি কার্যবিধির ৮৯ক ও ৮৯গ ধারার এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ২২ ধারার বিধানাবলি যথাযথভাবে অনুসরণ করছেন না। এ বিধানাবলি প্রয়োগ না করার কারণে দীর্ঘসূত্রিতার মাধ্যমে একদিকে যেমন মামলাজট বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আপিল ও রিভিশন মামলার সংখ্যাও সমানহারে বৃদ্ধি পাচ্ছে। ফলে বিচারপ্রার্থী জনগণের সময়, শ্রম ও অর্থের অপচয় হচ্ছে।ব্যক্তিকে মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করা যাবে।