সেফালো বাংলাদেশ গার্ডিয়ান লাইফ গ্রুপ বীমা চুক্তি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও সেফালো বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি হয়েছে। এর আওতায় সেফালো বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা জীবন বীমা সুবিধার পাশাপাশি চিকিৎসা সেবাও পাবেন। শেখ রকিবুল করিম, ভারপ্রাপ্ত সিইও, গার্ডিয়ান লাইফ ও সেফালো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস মাহমুদ শাওন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গার্ডিয়ান লাইফের মাহমুদ আফসার ইবনে হোসেন, এসভিপি অ্যান্ড হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট; ইফতেখার আহমেদ, হেড অব সিআরএম; সুমাইয়া মাহজাবিন, সিনিয়র অফিসার, কাস্টমার সার্ভিস; মির্জা রাশেদ নেওয়াজ, অফিসার, করপোরেট সেলস এবং সেফালোর সাজ্জাদুল ইসলাম শান্ত, এইচআর ও অ্যাডমিন অফিসার উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি