সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সদ্য অনুমোদিত সাবসিডিয়ারি এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক আনোয়ার হোসেন। ব্যাংক পর্ষদের ১১৭তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচন করা হয়। ব্যবসায় প্রশাসনে ডিগ্রিধারী আনোয়ার হোসেন আনোয়ার করপোরেশনের স্বত্বাধিকারী এবং এইচএআর ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এ ছাড়া তিনি আবদুল গাফফার অ্যান্ড কোম্পানি, আসুকা সিএনজি রিফুয়েলিং স্টেশন, এসএএফএএইচ সিএনজি ফুয়েলিং স্টেশন, এজিআই ফ্লেক্স ওএজিআই করপোরেশনের পরিচালক। বিজ্ঞপ্তি