ডেল্টা এলপিজির গ্যাস বিক্রি করবে যমুনা অয়েল

তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির সঙ্গে কাজ করবে টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেল্টা এলপিজি। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি করেছে। চট্টগ্রামের আগ্রাবাদে যমুনা অয়েলের কার্যালয় ‘যমুনা ভবনে’ এই চুক্তি হয়। যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী ও ডেল্টা এলপিজির পরিচালক মুস্তাফিজুর রহমান চুক্তি সই করেন।  চুক্তির আওতায়, যমুনা অয়েলের নিবন্ধিত ফিলিং স্টেশনে (পেট্রল পাম্প) এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করতে পারবে ডেল্টা এলপিজি। প্রতি লিটার এলপিজি বিক্রিতে ৫০ পয়সা করে রয়্যালিটি পাবে যমুনা অয়েল।