মো. শাকীর আমিন চৌধুরী এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এনআরবি ব্যাংকে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডে ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করে বেসরকারি আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে ট্রেইনি অফিসার হিসেবে শাকীর চৌধুরী তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩৫ বছরের কর্মময় জীবনে তিনি শাখা ব্যবস্থাপক, করপোরেট ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, অ্যান্টি মানিলন্ডারিং, ফরেন ট্রেড, ব্রাঞ্চ অপারেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি