যুবককে হত্যায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ৩ মাসের কারাদন্ড

জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁর আত্রাইয়ে ২০১৪ সালের ৫ মার্চ রাতে জাহাঙ্গীর প্রামাণিক (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যা মামলার আসামি রেজাউল প্রামাণিক লালুকে (৩৭) যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রেজাউলের স্ত্রী লাকি বেগমকে (৩০) তিন মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। দন্ডিতদের বাড়ি আত্রাই উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামে।

গতকাল মঙ্গলবার নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় দেন।