সেদ্ধ আলুর উপকারিতা

অনেকেই ভাবেন আলু খেলে ওজন বেড়ে যায়। তবে সেদ্ধ আলু খেলে ওজন বাড়ার বদলে মেলে নানা উপকার। জেনে নিন এ বিষয়ে-

নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ : আলুতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করার পর রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। সেই সঙ্গে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমে যায়। ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে থাকে না বললেই চলে।

মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় : নিয়মিত আলুস সেদ্ধ খেলে মস্তিষ্কের ক্ষমতা বেড়ে যায়। এছাড়া মস্তিষ্কের ক্লান্তি দূর করতেও সাহায্য করে।

ফাইবারের চাহিদা মেটায় : মাঝারি মাপের একটা আলুতে প্রায় ২ গ্রামের কাছাকাছি ফাইবার থাকে, যা সারা দিনের মোট ফাইবারের চাহিদার প্রায় ৮ শতাংশ পূরণ করতে সক্ষম।

ভিটামিন সি-এর জোগান দেয় : শরীরকে সুস্থ রাখতে ভিটামিন সি’র গুরুত্ব অনেক। নিয়মিত সিদ্ধ আলু খেলে শরীরে এই ভিটামিনের ঘাটতি দূর হতে সময় লাগে না। ফলে একাধিক রোগ দূরে থাকে। সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও কমতে শুরু করে।

পটাশিয়ামের ঘাটতি দূর করে: আলুতে রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, যা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে : আলুতে উপস্থিত ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক শরীরের ভেতরে প্রবেশ করার পর ত্বকের রোগের প্রকোপ কমতে সময় লাগে না। সেই সঙ্গে সৌন্দর্যও বৃদ্ধি পায়।

ক্যানসার প্রতিরোধে সহায়ক : আলুতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, যা শরীরে ক্যানসার সেলকে জন্ম নিতে দেয় না। ফলে স্বাভাবিকভাবেই এই মরণব্যাধি কাছেও ঘেঁষতে পারে না।