স্বাধীনতার ৫০ বছরে সিঙ্গার রেফ্রিজারেটরের বিশেষ সংস্করণ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে রেফ্রিজারেটরের বিশেষ সংস্করণ উন্মোচন করেছে সিঙ্গার বাংলাদেশ। সিঙ্গারের প্রধান কার্যালয়ে বিশেষ সংস্করণের এ রেফ্রিজারেটরগুলো উন্মোচন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ এম ফাইরোজ। 

বিশেষ সংস্করণের এ সিঙ্গার রেফ্রিজারেটরগুলোতে ‘স্বাধীনতার ৫০ বছর’ লোগো ব্যবহার করা হয়েছে। লোগোগুলো একজন মুক্তিযোদ্ধার আঙুলের ছাপ থেকে তৈরি করা হয়েছে।

সিঙ্গার বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্মে এ বিশেষ সংস্করণের রেফ্রিজারেটরগুলোর অগ্রিম বুকিং দেওয়া যাবে।

বিস্তারিত জানা যাবে সিঙ্গার কল সেন্টার ১৬৪৮২ নম্বরে অথবা সিঙ্গারের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি