মেঘনা ব্যাংক-সুবাস্তু প্রপার্টিজ চুক্তি

মেঘনা ব্যাংক ও সুবাস্তু প্রপার্টিজের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. আরিফুল ইসলাম চৌধুরী এবং সুবাস্তু প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান চুক্তিপত্র বিনিময় করেন। আবাসন খাতের প্রতিষ্ঠান সুবাস্তু প্রপার্টিজ ইতিমধ্যে ঢাকায় ৭৫টি অ্যাপার্টমেন্ট গ্রাহকদের হাতে হস্তান্তর করেছে। এই চুক্তির মাধ্যমে সুবাস্তু প্রপার্টিজের ফ্ল্যাট ক্রেতারা আকর্ষণীয় রেটে মেঘনা ব্যাংকের হোম লোন সুবিধা নিতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআইও কাজী আজিজুর রহমান, সুবাস্তু প্রপার্টিজের চিফ মার্কেটিং অফিসার অমিত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি