ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল সমর্থকদের ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সোয়েব জানান।
আখাউড় রেলওয়ে থানা পুলিশের ওসি মাজহারুল করিম জানান, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের মধ্যবর্তী তালশহর এলাকা অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছোড়ে। তাই নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।