গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ইটবোঝাই ট্রলি সড়কের পাশের খাদে উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে কাপাসিয়া-বলখেলা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ (১৮) ময়মনসিংহের ধোবাউড়া থানার খাটখড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে অপরজন একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আবু বক্কর (২২)।
স্থানীয়দের বরাত দিয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান, সোমবার দুপুরে দুর্ঘটনার শিকার ট্রলিটি ইটবোঝাই করে কাপাসিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যাএক পাশ কাটাতে গিয়ে ট্রলিটি সড়কের পাশে উল্টে গিয়ে ট্রলির উপর থাকা দুই শ্রমিক ইটের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রলি চালক আহত হয়েছেন। তিনি গাজীপুরের কোনো এক
হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে,
তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ
ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হচ্ছে।