মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি শ্যামল, সম্পাদক শাকিল

নরসিংদীর মনোহরদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে শ্যামল চন্দ্র মিত্র (ভোরের কাগজ ও জিটিভি) এবং সাধারণ সম্পাদক পদে কাজী শরিফুল ইসলাম শাকিল (ভয়েজবিডি টুয়েন্টিফোর ডটকম) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

মঙ্গলবার মনোহরদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এই কমিটি গঠন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

এতে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা হলেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

উপদেষ্টা সদস্যরা হলেন- কাজী আনোয়ার কামাল (দৈনিক গ্রামীণ দর্পণ), আতাউর রহমান ফারুক (বাংলাদেশ জার্নাল) সুমন  বর্মণ (দেশ রূপান্তর), মোহাম্মদ মনিরুজ্জামান (কালের কণ্ঠ)।

অন্যরা হলেন- সহসভাপতি মো. হারুন-অর-রশিদ (আমাদের সময় ও ডেইলি অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (সময়ের আলো), কোষাধ্যক্ষ মুহা. ইসমাইল হোসাইন খান (কালের কণ্ঠ ও ডেইলি ইন্ডাস্ট্রি) প্রচার সম্পাদক মো. খাদেমুল ইসলাম (আমার সংবাদ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাইদুর রহমান তসলিম (খোলা কাগজ), মো. মোসাদ্দেকুর রহমান খান (ডেইলি নিউজ টুডে), নাজমুল সাখাওয়াত হোসেন (ইত্তেফাক), ইমাম হোসেন রিপন (আমার সংবাদ অনলাইন), মো. আনোয়ার হোসেন (মানবজমিন ও বাংলাদেশ টুডে)।

সদস্যরা হলেন- মো. জসিম উদ্দিন (ইনকিলাব), মো. আসাদুজ্জামান নূর (আলোকিত বাংলাদেশ), জেএম শাহজাহান মোল্লা (সরেজমিন বার্তা), শান্ত বণিক (নরসিংদীর নবকণ্ঠ), মাহবুবুর রহমান (সংবাদ ও ডেইলি ট্রাইব্যুনাল), এম বাকি বিল্লাহ (নয়া দিগন্ত) শরিফুল ইসলাম শামীম (বিজয় টিভি ও দৈনিক ভোরের পাতা), মো. জাহিদুল ইসলাম (আজকের পত্রিকা) এবং মো. মাসুদ রানা (আমার প্রাণের বাংলাদেশ)।

এ সময় প্রেস ক্লাবের নবগঠিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

সেই সঙ্গে প্রেসক্লাবের দীর্ঘদিনের জটিলতা নিরসন করে নতুন কমিটি উপহার দেওয়ায় শিল্পমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকরা।