শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়ে বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকা অবস্থায় অক্সিজেন লেভেল কমে যায়।
এরপর তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়। পরে অক্সিজেন লেভেল আরো কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আঞ্জুমান আরা আইভী দলীয় নেতাকর্মী ছাড়াও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।