সোহরাওয়ার্দীতে নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে: রিজভী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ১ ডিসেম্বর বিএনপির বিজয় অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনের সামনে অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। 

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও অগ্নিসংযোগ করা হচ্ছে, হামলা করা হচ্ছে উল্লেখ করে রিজভী প্রশ্ন তুলেন, তাদের গ্রেপ্তারে কেন গাফলতি?

তিনি বলেন, দেশের জনগণ নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা মাঠে আছে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত