বেসিক ব্যাংকের এমডি পদে আনিসুর রহমান

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও হিসেবে যোগ দিয়েছেন মো. আনিসুর রহমান। গতকাল বৃহস্পতিবার ব্যাংকটিতে এমডি হিসেবে যোগ দেন তিনি। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

আনিসুর রহমান ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদানের মধ্য দিয়ে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে কৃতিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি