রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল গনি ম-লের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন স্বজন, এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। এ সময় হুমকি দেওয়া হয়, শনিবারের (আজ) মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে না পারলে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ার অংশ অবরোধ করা হবে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় দৌলতদিয়া হেলিপ্যাডে প্যানেল চেয়ারম্যানের জানাজায় এ দাবি জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার এ হত্যার বিচারের দাবিতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়ক অল্প সময় অবরোধ করেন স্থানীয়রা।
জানাজার আগে বিচারের দাবিতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক বিপ্লব ঘোস, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।