ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের সদর উপজেলার হলিধানীর ভেটেরিনারি কলেজের সামনে ২০ কেজি গাঁজাসহ মহসীন হোসেন (২৬) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সে সময় জব্দ করা হয়েছে একটি পিকআপভ্যান।

শনিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থান থেকে তাকে আটক করা হয়। আটক মহসীন হোসেন ফরিদপুরের জেলার ভাঙ্গা উপজেলার হামিরদি গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশে (ডিবির) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা থেকে ফরিদপুরে মাদক পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে সদর উপজেলার ভেটেরিনারি কলেজের  সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় সন্দেহ হলে একটি পিকআপভ্যানের গতিরোধ করলে গাড়ি ফেলে ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে মহসীন হোসেন নামের একজনকে আটক করা হয়।

পরে গাড়ি তল্লাশি করে উদ্ধার করা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপ ভ্যানটি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।