হুয়াওয়ের ব্যান্ড ৬ স্মার্টওয়াচে আকর্ষণীয় ফিচার

মোবাইলের পাশাপাশি এবার স্মার্টওয়াচের বাজারে আসছে হুয়াওয়ে। দারুণ ফিচার নিয়ে প্রতিষ্ঠানটি এবার নিয়ে এলো হুয়াওয়ে ব্যান্ড ৬। আপাতত ওয়াচটি লঞ্চ করা হয়েছে মালয়েশিয়াতে।স্মার্টওয়াচটিতে আছে ১.৪৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজ্যুলেশন হবে ১৯৪দ্ধ৩৬৮ পিক্সেল। এর ওজন মাত্র ১৮ গ্রাম এবং আয়তন ৪৩দ্ধ২৫.৪দ্ধ১০.৯৯ মিলিমিটার। স্ক্রিন থেকে বডির অনুপাত হবে ৬৪ শতাংশ। ৯৬টি ওয়ার্ক আউট মোড দেওয়া হয়েছে এই ওয়াচটিতে। সেগুলোর মধ্যে থাকছে রানিং, সুইমিং, রোয়িং সহ নানা রকম মোড। রয়েছে ব্লুটুথ ৫.০। ওয়াচটি এমনভাবে তৈরি করা হয়েছে যেটি অ্যান্ড্রয়েড ভার্সন ৬.০ ও আই ও এস ৯.০ সাপোর্ট নেবে।

ওয়াচটির অন্যতম আকর্ষণীয় বিষয় এর ব্যাটারি। একবার চার্জে ১৪ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে ব্যাটারি। খুব বেশি ব্যবহার হলে ১০ দিন পর্যন্ত অনায়াসে ব্যবহার করা যাবে। মাত্র ৫ মিনিট চার্জেই এমন ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া ওয়াচটি পানি ও ধুলা প্রতিরোধী।

মালয়েশিয়ান মূল্য অনুযায়ী ওয়াচটির মূল্য হবে ২১৯ রিংগিত। বাংলাদেশে দাম হবে ৪,৩৭৮ টাকা মাত্র।