গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাত আড়াইটার দিকে কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকার বড়কুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (২৮)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বুলুবেড় কান্দাপাড়া এলাকার আ. বাতেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, রাত ২টার দিকে চাঁদপুর বড়কুশিয়া এলাকায় বাচ্চু মোড়লের বাড়িতে গরু চুরি করতে যায় একদল চোর। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকেন। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে নজরুল ইসলামকে ধরে গণপিটুনি দেয়।