সাকিব আল হাসান যখন আইপিএল খেলার ঘোষণা দিলেন, তখন মোস্তাফিজুর রহমান বলেছিলেন, তার কাছে দেশ আগে। অথচ সেই তিনিও এখন ভারতে। কিন্তু কেন?
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, দলে রাখা হবে না জেনেই মোস্তাফিজ আইপিএল খেলতে গেছেন।
সপ্তাহখানেক আগে বিসিবি থেকে আইপিএল খেলার অনাপত্তিপত্র পান মোস্তাফিজ। নিউজিল্যান্ড সফর থেকে রবিবার দলের সঙ্গে ঢাকায় ফিরে বাড়ি না গিয়েই তিনি রওনা দেন রাজস্থান রয়্যালসের ক্যাম্পে যোগ দিতে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজে ছিলেন মোস্তাফিজ।
এখন প্রধান নির্বাচক বলছেন, ‘আমরা ওকে রিলিজ দিয়েছি। শ্রীলঙ্কা সিরিজের জন্য ম্যানেজমেন্ট একটা পরিকল্পনা দিয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ীই আমরা ওকে রাখিনি। এই সিরিজে ওকে খেলানো হবে না।’
দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশের।