মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সম্প্রতি সাসটেইনেবল ফিন্যান্স ইনক্লুডিং গ্রিন ব্যাংকিং অ্যাকটিভিটিজ : প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ কর্মশালাটি উদ্বোধন করেন। ব্যাংকের এসভিপি ও হেড অব সিআরএমডি ও এসএফইউ শামীম আহমেদ বাংলাদেশ ব্যাংকের পলিসি গাইডলাইনস ও ব্যাংকের টার্গেট সম্পর্কে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের অবহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। বিজ্ঞপ্তি