টিকা নিয়েও করোনায় আক্রান্ত এমপি তানভীর ইমাম

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম টিকা নেওয়ার এক মাস পরে করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী ও উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।

উজ্জ্বল বলেন, টানা দুদিন তার নির্বাচনী এলাকার বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে তিনি সংসদ অধিবেশনে যোগ দিতে ঢাকায় ফেরেন। এরপর গত ৩১ মার্চ জাতীয় সংসদের করোনা বুথে পরীক্ষার জন্য তার নমুনা দেন। ওই দিন সন্ধ্যায় রিপোর্ট হাতে পান। তাতে তার করোনা পজিটিভ ধরাপরে। অথচ তিনি এর ১ মাস আগে করোনার টিকা নিয়েছিলেন।

তিনি জানান, বর্তমানে সংসদ সদস্য তানভীর ইমাম ঢাকায় নিজ বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা এখন ঝুঁকিমুক্ত। দ্রুত সুস্থতার কামনায় তিনি উল্লাপাড়াসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।