চট্টগ্রামের চন্দনাইশে সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউনের মধ্যে কোচিং সেন্টার পরিচালনা করায় গাছবাড়িয়া খানহাট এলাকায় ‘সলিউশন আইটি ইনস্টিটিউট’ নামে একটি কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কোচিং সেন্টারটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন।