বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে গায়ে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। শিশুর নাম আবদুর রহমান (১০)। সে ওই এলাকার গফুর গাজীর ছেলে।

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, সকালে শিশু আবদুর রহমান বাড়ির উঠানে খেলা করছিল।

এ সময় তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তার হঠাৎ ছিঁড়ে তার গায়ে পড়ে পিঠ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।