স্ক্যানিং সহজ করতে এলো সিজার স্ক্যানার

প্রচলিত স্ক্যানারের দিন ঘুচিয়ে চীনের সিজার নিয়ে এলো স্মার্ট স্ক্যানার। এই স্ক্যানারে স্ক্যান করার জন্য ডকুমেন্ট বা বই পাতার পর পাতা উল্টে আপনাকে অপেক্ষা করতে হবে না। স্ক্যানারে উপস্থিত সেন্সর ও হাই ডেফিনেশন ক্যামেরার সামনে কেবল পাতা উলটে গেলেই মুহূর্তের মধ্যে সেই ডকুমেন্টের ডিজিটাল কপি হাজির করবে এই স্ক্যানার। সিমস স্ক্যানিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতি পাতা মাত্র দেড় সেকেন্ডে স্ক্যান করা সম্ভব এই স্ক্যানারের মাধ্যমে। ৩২ বিট এমআইপিএস সিপিইউ রয়েছে এখানে। সিজারের ক্লাউডে স্বয়ংক্রিয়ভাবে এই স্ক্যান করা কপি সংরক্ষিত থাকবে।

বই স্ক্যান করার সময়ে বাঁকানো যেকোনো পাতা স্বয়ংক্রিয়ভাবে সোজা করে নেয় এই স্ক্যানার, পাতায় উপস্থিত থাকা যেকোনো দাগ মুছে দেয়, বই বা ম্যাগাজিনের পাশাপাশি থাকা দুটো পাতাকে আলাদা করে চিহ্নিত করে নেয়। ডকুমেন্ট, বই, ম্যাগাজিন, ফর্ম, ইনভয়েস, সার্টিফিকেট, বিজনেস কার্ড, এমনকি ভাস্কর্য পর্যন্ত স্ক্যান করা সম্ভব এই স্ক্যানারের সাহায্যে। বাংলাদেশের বাজারে স্ক্যানারটির মূল্য পড়বে ৪৫,৫০০ টাকা।