নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনে জুয়েল হোসেন (২৫) নামে এক প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন প্রেমিকার মা।
সোমবার আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগে উল্লেখ করা হয়, নবম শ্রেণির ওই প্রেমিকাকে স্কুলে যাওয়া-আসার পথে নানা প্রলোভনে প্রেমের সম্পর্কে জড়ান জুয়েল। ১০ এপ্রিল সেই সম্পর্কের সূত্র ধরে রাত ১১টায় ছেলের আহ্বানে তার বাড়িতে সাক্ষাৎ করতে যান প্রেমিকা।
এ সময় জোরপূর্বক শারীরিক সম্পর্কে জড়ান জুয়েল। জুয়েল আড়াইহাজারের কামরাঙ্গীচরের নবী হোসেনের ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিক জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামি জুয়েলকে গ্রেপ্তার করেছে।