কুমিল্লার মুরাদনগরে মোমেন মিয়া (২৮) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ত্রিশ এলাকার শারমিন ব্রিক ফিল্ড নামে এক ইটভাটার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শ্রমিক মোমেন মিয়া উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ও শারমিন ব্রিকসের (ইঞ্জিন মিস্ত্রী)।
মোমেনের ২ বছরের এক ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা।
তবে নিহত মোমেনের বড় ভাই এরশাদের দাবি, তার ভাই গত রবিবার বিকেলে সুস্থ-স্বাভাবিকভাবে অন্যান্য দিনের মতো ব্রিক ফিল্ডে কাজ করতে গিয়েছিলেন। তাই তারা মোমেনের মৃত্যুটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। তাদের দাবি সঠিকভাবে তদন্ত করলে আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ রেড়িয়ে আসবে।
এদিকে নিহত শ্রমিক মোমেনের মৃত্যুর ব্যাপারে মুঠোফোনে বারবার চেষ্টা করেও শারমিন ব্রিকসের মালিক পক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মো. সাদেকুর রহমান বলেন, শারমিন ব্রিক ফিল্ডের একটি কক্ষে মোমেন মিয়ার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মুরাদনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।