রোজা উপলক্ষে এনটিভিতে শুরু হচ্ছে দেশ-বিদেশের ইফতার নিয়ে বিশেষ রেসিপি শো ‘সিঙ্গার ঝটপট ইফতার’।
রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় এনটিভিতে এই অনুষ্ঠান প্রচার হবে। অনুষ্ঠানে মোট ৩০টি পর্ব থাকবে। প্রতিটিতেই নতুন নতুন ইফতারের আয়োজন দেখানো হবে।
বিশিষ্ট রন্ধনশিল্পী অ্যানি রেশমা ‘সিঙ্গার ঝটপট ইফতার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন এবং অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহার করে সুস্বাদু রেসিপিগুলো ঝটপট তৈরি করে দেখাবেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। শোর প্রতিটি পর্ব এনটিভিতে প্রচারের ঠিক পরেই সিঙ্গারের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে দেখা যাবে। বিজ্ঞপ্তি