‘করোনাকালীন সংকট উত্তরণে নারী উদ্যোক্তাদের ভাবনা’ শিরোনামে গত সোমবার ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। দেশের উদীয়মান ২০ নারী উদ্যোক্তা এ আলোচনায় অংশ নিয়ে পরিবর্তিত এ পরিস্থিতিতে ব্যবসার অর্থায়ন সংকট ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন। আলোচনায় বেশির ভাগ উদ্যোক্তাই ঝামেলাহীন ব্যাংকিং ও সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এতে অংশ নেন ব্যাংকের এমডি-সিইও তারিক মোর্শেদ, ডিএমডি কে এম আওলাদ হোসেন, সিআরএম প্রধান নাভেরা আলম, মাইক্রোফাইন্যান্সের প্রধান মো. মাসুদ রানা প্রমুখ । বিজ্ঞপ্তি