মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) বৈদেশিক বাণিজ্যে আয় বাড়তে পারে। নৌপথে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। সংসারে খাদ্য আমদানি বাড়বে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) দেহে ঠান্ডার প্রকোপ থাকবে। ডায়াবেটিস বাড়তে পারে। দাম্পত্যজীবনের কলহ দূর হবে।
মিথুন (২১ মে-২০ জুন) স্ত্রীর রোগ বৃদ্ধির যোগ আছে। সম্পদ পুনরুদ্ধার হবে। পেটে ও কোমরে ব্যথা বাড়বে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) পোষা প্রাণীর খাদ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ডাক্তারি কাজে ব্যস্ততা বাড়বে। বড় ভাইবোনের জন্য অসুবিধা দেখা দেবে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) বাড়ির কাজে অর্থ ব্যয় হবে। প্রেম ও রোমাঞ্চ কিছুটা শুভ। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। বিদেশে শিক্ষার সুযোগ আসবে। অবসর জীবন ভালোই যাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) ছোট ভাইবোনদের জন্য সামান্য অসুবিধা ও ভ্রমণ হতে পারে। স্ত্রীর রোগ ভয় থাকবে। বর্তমান বাসস্থানে ভালোই কাটবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) উপার্জনে স্ত্রীর সাহায্য পাওয়া যাবে। স্ত্রীর স্বাস্থ্যের জন্য খরচ থাকলেও সংসারে তার প্রভাব পড়বে না। উচ্চ রক্তচাপ বৃদ্ধির আশঙ্কা আছে।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) বিভিন্ন রোগ বৃদ্ধির যোগ আছে। মনোবল অটুট থাকলেও ঋণের যোগ দেখা যায়। তবে সম্পদের ক্ষতি হবে না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) নদীপথে বাড়ি যাওয়ার ব্যবস্থা হতে পারে। আয় নেই। ব্যয় বাড়বে। প্রেম ও রোমাঞ্চে খরচ বাড়বে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) মায়ের জন্য ব্যয় বাড়বে। পুরোনো আশা পূরণ হতে পারে। কাজে বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) সব কাজে বাধা আসবে। মনে অবসাদ দেখা দেবে। খাদ্য সাহায্যে ব্যস্ততা বাড়বে। আয় স্থিতিশীল থাকবে।