কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের মাঠ থেকে মজির উদ্দিন (৪৩) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার সময় স্থানীয়রা ঘটনাস্থলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত মজির উদ্দিন উপজেলার ভরুয়াপাড়া গ্রামের বাসিন্দা হায়াত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, শনিবার সকালে উপজেলার ভরুয়াপাড়া মাঠে লাশ পড়ে আছে- স্থানীয়দের দেয়া এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মজির উদ্দিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
লাশের সুরতহালে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। যারাই এ ঘটনায় জড়িত থাক তাদের গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করা হবে।