ফোনে নান্দনিক ডিজাইন নিয়ে আসছে রিয়েলমি

কিছুদিন আগে রিয়েলমি ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরার ৮ প্রো ও সি-২১ বাংলাদেশের বাজারে নিয়ে এসে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবহারকারীদের এমন প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এই ঈদে জনপ্রিয় এইট ও সি সিরিজের আরও দুটি স্মার্টফোন বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নতুন স্মার্টফোনটির ওজন মাত্র ১৭৭ গ্রাম এবং ৮ মিমির চেয়েও কম পুরুত্বের কারণে এই ফোনটি খুবই হালকা।

রিয়েলমি বাংলাদেশে তাদের ‘এন্ট্রি-লেভেল স্মার্টফোন’ সি সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছিল। সি সিরিজের ফোনগুলো এমন কিছু, যা তরুণ প্রজন্মের অনুভূতি, ব্যক্তিত্ব, সংস্কৃতি, আগ্রহ এবং এমনকি পছন্দকে উপস্থাপন করে। অন্যদিকে, রিয়েলমির এইট সিরিজ মিড-রেঞ্জ লেভেলের ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এই এইট সিরিজের ফোনগুলো সাধারণত দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং তরুণদের প্রিয় অন্যান্য প্রয়োজনীয় ফিচারসহকারে আসে।

এর আগে রিয়েলমি এই সিরিজ থেকে রিয়েলমি ৮ প্রো বাজারে এনেছে। রিয়েলমি ৮ প্রো এখন পর্যন্ত ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জসহকারে বাজারের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, যা ১৭ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়। ৮ প্রো রিয়েলমির সর্বপ্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন, যা পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রিতেই সর্বোচ্চ পিক্সেল। ফোনে আরও আছে ১৩ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা এবং তাৎক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে আরও রয়েছে স্মার্ট আইএসও প্রযুক্তি এবং আলট্রা-ফাস্ট ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তা ছাড়া, রিয়েলমি এই ফ্ল্যাগশিপে যুক্ত করেছে ইনফিনিটি বোল্ড ডিজাইন এবং এজি-ক্রিস্টাল প্রসেস প্রযুক্তি, যার ফলে রিয়েলমি ৮ প্রোর ডিজাইন বেশ নান্দনিক।