মতলববাজ হুজুরের কাছে ইসলাম ধর্ম লিজ দেওয়া হয়নি : তথ্যমন্ত্রী

কয়েকজন ‘মতলববাজ হুজুরের’ কাছে ইসলাম ধর্ম লিজ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মামুনুল হকের গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘মামুনুল হক সাম্প্রতিক সময়ে যেসব কর্মকা- করেছে এবং ২০১৩ সালে হেফাজতের তা-বে যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেগুলো দেশ, সমাজ, রাষ্ট্র এবং ইসলামের জন্য হুমকিস্বরূপ। আবার, মহানবী হজরত মোহাম্মদ (সা.) কীভাবে ঠোঁট নাড়াতেন সেটিও মামুনুল হক অভিনয় করে দেখিয়েছে অর্থাৎ রাসুল (সা.)-কে ব্যঙ্গ করেছে। এ অধিকার তাকে কে দিয়েছে! এটা যদি অন্য কেউ করত, তাকে মামুনুল হক আর তার বশংবদ হেফাজত নেতারা কী করতেন। শুধু তাই নয়, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মাওলানা আহমদ শফীর মতো শতবর্ষী নেতাকে অক্সিজেন টিউব খুলে নেওয়াসহ নানাভাবে হেনস্তা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াÑ এসমস্ত কিছুর নির্দেশদাতা হচ্ছে মামুনুল হকরা।’

বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্য, ‘ইলিয়াস আলীকে সরকার নয়, বিএনপিই গুম করেছে’ এবং পরে সে বক্তব্য অস্বীকার করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মির্জা আব্বাস অনলাইনে লাইভ মিটিংয়ে মুখ ফসকে সত্যিটা বলে ফেলেছেন। পরে দলের মধ্যে সমালোচনার মুখে তিনি সেই বক্তব্যের দায় গণমাধ্যমের ওপর চাপানোর চেষ্টা করেছেন। তবে সত্যিটা বলার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং আশা করি তিনি ভবিষ্যতে আরও এমন সত্যি বলে দেবেন।’

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লকডাউন চলাকালে’ পুলিশের হাতে ডাক্তার ও অন্যান্য পেশাজীবী মানুষের ‘হেনস্তার’ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন কার্যকর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে যতœ ও কষ্ট করছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি দায়িত্ব পালনের সময় এটি খেয়াল রাখতে হবে, কেউ যেন হেনস্তা না হয়। তাছাড়া একজন ডাক্তার যিনি অ্যাপ্রোন পরে আছেন, যার গাড়িতে দেশের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠানের স্টিকার আছে, তাকে পরিচয়পত্রের জন্য বারবার চাপ দেওয়া কতটা সমীচীন সে প্রশ্ন অনেকেই তুলেছেন।’