নগদে দৈনিক লেনদেন ছাড়াল ৪০০ কোটি টাকা

ডাক বিভাগের আর্থিক সেবা নগদ এখন চার কোটি গ্রাহকের অপারেটর। একই সময়ে দৈনিক লেনদেন ৪০০ কোটি টাকা পেরিয়েছে। নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, *১৬৭# নম্বরে ডায়াল করে পিন সেট করার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা পৃথিবীর আর কোথাও না থাকলেও ‘নগদ’ সেটি সম্ভব করেছে। মাত্র দুই বছরের মধ্যে নগদ ৪০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক ছুঁয়েছে, এটি আনন্দের। শুরু থেকেই নগদে সেন্ড মানি ফ্রি এবং সর্বনি¤œ ক্যাশ-আউট চার্জ ভ্যাটসহ হাজারে ১১ টাকা ৪৯ পয়সা (অ্যাপে)। বিজ্ঞপ্তি