স্ট্যানচার্টে বিশেষায়িত করিডোর ব্যাংকার নিয়োগ

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) বাংলাদেশের চায়না করিডর বিজনেসের জন্য স্যামুয়েল লু-কে করিডর ব্যাংকার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের চীন বাণিজ্য ও বিনিয়োগ ডেস্ককে আরও জোরদার করবে।

স্যামুয়েল ২০১১ সালে স্ট্যানচার্ট মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট  প্রোগ্রামে যোগ দেন। তিনি সম্প্রতি স্ট্যানচার্র্ট বাংলাদেশে যোগ দেওয়ার আগে ঘানাতে প্রায় আট বছর চাইনিজ রিলেশনশিপ ম্যানেজারের দায়িত্ব পালন করেন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং ইউনিভার্সিটি অব মালয়েশিয়া সারাওয়াক থেকে ব্যবসা প্রশাসনে করপোরেট মাস্টার্স করেছেন।

স্ট্যানচার্ট বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, চীন-বাংলাদেশ করিডর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য এবং এফডিআইয়ের বড় উৎস। আমাদের টিমে স্যামুয়েলকে স্বাগত জানিয়ে আমি আনন্দিত। তার অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতা স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পর্ক এবং চীন বাজার সম্পর্কে আমাদের ধারণা উন্নয়নে ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি