আনোয়ারায় কৃষিজমি অধিগ্রহণ না করার দাবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুধকুমড়া মৌজায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের জন্য কৃষিজমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন করেছেন কৃষকসহ এলাকাবাসী। উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া ও দুধকুমড়া গ্রামের শত শত মানুষ গতকাল বুধবার দুপুরে পারকি বেড়িবাঁধের ওপর এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, ইউপি সদস্য আবদুর রহমান খান, নুর মোহাম্মদ খান, হেসকেল খান, কৃষকলীগ নেতা নুর কাইয়ুম, শ্রমিকলীগ নেতা মো. শাহজাহান, জমির মালিক নুর মোহাম্মদ, জালাল উদ্দিন শাহ্, আবু তালেব প্রমুখ।

বক্তারা বলেন, কৃষিনির্ভর এলাকার এসব জমি কৃষকদের একমাত্র উপার্জনের উৎস।