করোনা থেকে রক্ষা পেতে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। সব সময়ের প্রয়োজনীয় জিনিস তো বটেই, হঠাৎ বিপদ এড়াতেও এ সময় কিছু জিনিস বাড়িতে রাখা উচিত। জেনে নিন এ বিষয়ে
অক্সিমিটার : অক্সিমিটার সাধারণত পালস অক্সিমিটার নামে পরিচিত। শ্বাসকষ্ট, মাথাব্যথা, বুকে ব্যথার সময় অক্সিমিটারের সাহায্যে হৃৎস্পন্দন পরীক্ষা করা হয়। করোনা মহামারী থেকে রক্ষা পেতে ঘরে পালস অক্সিমিটার রাখা বুদ্ধিমানের কাজ। অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশের নিচে নামলে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।
থার্মোমিটার : করোনার অন্যতম উপসর্গ জ্বর। কখনো শরীরের তাপমাত্রা বেশি মনে হলে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করুন জ্বর এসেছে কি না। যদি টানা তিন দিন জ্বর থাকে তাহলে করোনা পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। থার্মোমিটার ঘরের সুরক্ষিত স্থানে রাখুন।
স্বাস্থ্যকর খাবার : করোনার এ সময় ঘরে স্বাস্থ্যকর খাবার বিশেষ করে ভিটামিন-ডি, হাইড্রক্সিক্লোরোকুইন, আইভারকটিন-সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে।
মাস্ক : বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক সঙ্গে রাখতে হবে। এ ছাড়া ঘরে কেউ আক্রান্ত হলে উভয়কেই মাস্ক পরে থাকতে হবে। বাইরে থেকে ফিরে সার্জিক্যাল মাস্ক ফেলে দিতে হয়। কাপড়ের মাস্ক হলে ঘরে ফিরেই সেগুলো ধুয়ে ফেলুন। প্রতিদিন ধোয়া সম্ভব না হলে সপ্তাহে অন্তত দুদিন মাস্ক ধোয়া উচিত।
হ্যান্ড স্যানিটাইজার : করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য নিয়মিত সাবান ও স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। বাইরে বের হলে পকেটে অথবা ব্যাগে হ্যান্ড স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক।
জীবাণুনাশক : করোনা থেকে বাঁচার জন্য জীবাণুনাশক দিয়ে ঘর পরিষ্কার রাখতে হবে। জীবাণুনাশক সব সময় শিশুদের নাগালের বাইরে রাখুন।