ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুরে ভারতে অনুপ্রবেশকালে দালালসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরে ওই মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সদস্যরা খোশালপুর মাঠ হতে এক দালালসহ ৯জন বাংলাদেশি নাগরিককে আটক করে।
তারা সকলে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে যাবার চেষ্টা করছিলেন। এর মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং দুইজন শিশু। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে।
বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, ভোরে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাবার সময় ৮ জনকে আটক করে।
এছাড়াও সীমান্ত পারাপারের সাথে জড়িত এক দালালকে আটক করে।
আটকদের নামে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানায় তাদের নামে মামলা দায়ের করা করেছে। শনিবার বিকেলে সকলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।