উদ্যোক্তাদের মেধাস্বত্ব সংরক্ষণে নিবন্ধন আহ্বান

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (এসএমই) মেধাস্বত্ব যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণে নিবন্ধন করতে হবে। এ খাতকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ ও টেকসই করতে উদ্যোক্তাদের মেধাস্বত্ব সংরক্ষণ করতে হবে। এসএমইসহ সকল শিল্পে গুরুত্ব দিয়ে পেটেন্ট আইন প্রণয়ন করা হয়েছে। মেধাস্বত্ব একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ, বিশেষ করে এসএমই খাতের জন্য এটি গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক উন্নয়নে সৃজনশীল মেধাস্বত্ব সুরক্ষা ও সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার।

বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত ‘প্রটেকশন অব আইপি রাইটস ইন বাংলাদেশ উইথ স্পেশাল রেফারেন্স টু এসএমই’স’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।