আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহ্যামে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো হতে যাওয়া নারীদের ক্রিকেটে সরাসরি খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নেওয়ার সুযোগ আছে রুমানা আহমেদ-সালমা খাতুনদের। গেল ১ এপ্রিলের নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে স্বাগতিক ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দলÑ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চল থেকে একটি দল অংশ নেবে। অষ্টম দল নির্বাচন করা হবে বাছাইপর্বের মাধ্যমে। আগামী বছরের ৩১ জানুয়ারি শুরু হবে বাছাই টুর্নামেন্টটি। সে টুর্নামেন্টে সুযোগ থাকছে বাংলাদেশের। কমনওয়েলথ গেমসে এ নিয়ে দ্বিতীয়বার ক্রিকেটের ইভেন্ট থাকছে। ইন্টারনেট।