করোনাভাইরাস প্রতিরোধে আরও ১ লাখ ৩১ হাজার ৬৫১ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এর মধ্যে ৮২ হাজার ২৯২ পুরুষ ও ৪৯ হাজার ৩৫৯ জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৪ লাখ ৫৮ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৭ হজার ১ ও নারী ৮ লাখ ৫১ হাজার ৫১৬ জন।
এদিকে সরকার প্রথম ডোজের টিকা সাময়িক বন্ধ ঘোষণা করলেও গতকাল সোমবার ১০ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ১০ হাজার ৩১ জন। দেশে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৪৩১ জন। তার মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৬৯৯ ও নারী ২২ লাখ ১০ হাজার ৭৩২ জন।
টিকা পেতে নিবন্ধন করেছেন ৭২ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পাশর্^প্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে মাত্র একজনের। গতকাল সোমবার টিকাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
গতকাল এক দিনে ঢাকা মহানগরে ৪৭ কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৬ হাজার ২৪১ জন। এর মধ্যে ১৬ হাজার ৯৮২ পুরুষ ও ৯ হাজার ২৫৯ জন নারী। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে টিকা নিয়েছে ১ হাজার ৩৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৭২৭, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ১ হাজার ৩৬৪, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ হাজার ৩০৪, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩০ জন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪৫ হাজার ৪১৯ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া ময়মনসিংহে ৪ হাজার ১, চট্টগ্রামে ২৬ হাজার ৮৮৪, রাজশাহীতে ১৪ হাজার ২১০, রংপুরে ১১ হাজার ৭৭, খুলনায় ১৮ হাজার ৮১৪, বরিশালে ৫ হাজার ৪০৫ ও সিলেটে ৫ হাজার ৮৪১ জন টিকা নিয়েছেন।