পটুয়াখালীতে গরিবদের মাঝে সুলতান মৃধার ইফতার বিতরণ অব্যাহত

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পটুয়াখালীতে গরিব অসহায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা।

বুধবার বিকেল ৫টার সময় পৌর শহরের ২নং বাধঘাট এলাকায় দুই শতাধিক গরিব, অসহায় ও রোজাদার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জালাল আহমেদ, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নিজামুল হক নিজাম, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. সেলিম মৃধা, জনতা কলেজের অধ্যাপক মো. নাসির মৃধা, জেলা যুবলীগ সদস্য মো. অসীম মৃধাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণ শেষে অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা বলেন, দেশের এই সংকটময় সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল নেতা-কর্মীদের অসহায়দের পাশে দাঁড়াতে বলেছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গরিব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করে আসছি এবং রমজান মাসব্যাপী এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।