বার্সার বিপক্ষে হারের পর বরখাস্ত ভ্যালেন্সিয়ার কোচ

দায়িত্ব নেওয়ার ১০ মাসের মাথায় বরখাস্ত হলেন ভ্যালেন্সিয়ার প্রধান কোচ হাভি গ্রাসিয়া।

চলতি মৌসুমে বাজে সময় কাটাচ্ছে ৬ বারের লা লিগা চ্যাম্পিয়নরা। ররিবার ঘরের মাঠে তারা ৩-২ গোলে হেরেছে বার্সেলোনার বিপক্ষে। ৩৪ ম্যাচে মাত্র ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৪তম স্থানে আছে ভ্যালেন্সিয়া। যা অবনমন অঞ্চলে থাকা হুয়েস্কোর চেয়ে মাত্র ৬ পয়েন্ট বেশি।

গ্রাসিয়া চলতি মৌসুমে জিতেছেন মাত্র ৮ ম্যাচে। ওয়াটফোর্ডের সাবেক কোচকে বরখাস্ত করার ব্যাপারে ভ্যালেন্সিয়া এক বিবৃতিতে জানায়, ‘এই কয়েক মাসের মধ্যে দলে তার কাজ এবং আত্মোৎসর্গের জন্য ক্লাব প্রকাশ্যে তাকে (গ্রাসিয়া) ধন্যবাদ জানাচ্ছে এবং তা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।’

গ্রাসিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন সহকারী কোচ সালভাদর গনহালেস ‘ভোরো’। অস্থায়ী ভিত্তিতে ভ্যালেন্সিয়ার দায়িত্ব নিলেন তিনি।