চলতি বছরের প্রথম তিন মাসেই ২০২০ সালের মোট রপ্তানির পরিমাণ ছাড়িয়েছে ওয়ালটন। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিপণন বিভাগের (আইবিইউ) ১০ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বসুন্ধরার ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ওয়ালটন এক্সপোর্ট অ্যাচিভমেন্ট সেরিমনি’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, পরিচালক এস এম মাহবুবুল আলম এবং নিশাত তাসনিম শুচি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও অংশ নেন ওয়ালটন এয়ার কন্ডিশনারের সিইও তানভীর রহমান, রেফ্রিজারেটরের সিইও আনিসুর রহমান মল্লিক, টেলিভিশনের সিইও মোস্তফা নাহিদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিইও সোহেল রানা, হোম অ্যাপ্লায়েন্সের সিইও আল ইমরান, কোম্পানি সেক্রেটারি পার্থ প্রতীম দাশ প্রমুখ।
সে সময় পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবীর এবং আইবিইউ প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি ডিরেক্টর আরিফুল ইসলাম। পুরস্কারপ্রাপ্ত ১০ কর্মকর্তা হলেন ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুর রউফ, রকিবুল ইসলাম, সৈয়দ আল ইমরান ও তৌসিফ আল মাহমুদ, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর আমিনুল ইসলাম, তালেলুল আরেফিন নাদভী ও ইবনে জাবেল, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর তানভীর হোসেন, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ সজিব, ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি