টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলের একটি আনারস বাগান থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মধুপুর পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের গাজীরভিটা এলাকার আনারস বাগান থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশটি দুই তিনদিন আগে আনারস ক্ষেতে ফেলে গেছে।